নিচের বাটনে ক্লিক করে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওয়েবসাইট তৈরির কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ শীঘ্রই পূর্ববর্তী বছরের ফলাফলসহ প্রয়োজনীয় সকল তথ্য ওয়েবসাইটে সংযোজন করা হবে।

গৌরবময় যাত্রার ৭৫ বছর

পুরান ঢাকার ঐতিহ্যবাহী পরিবেশকে কেন্দ্র করে ১৯৫০ সালে শীর্ষ আলেমদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জামেয়া কোরআনিয়া আরাবিয়া, দাওরায়ে হাদিস দিয়ে যার শিক্ষাযাত্রার সূচনা। ইসলামী জ্ঞানচর্চা, মানবগঠন ও সভ্যতার অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য আলোকবর্তিকা। সাত দশকেরও বেশি সময় ধরে নানান প্রতিকূলতার মাঝে এটি ইলমে নববীর ধারাকে জীবন্ত রেখে তৈরি করেছে অসংখ্য আলেম, মনীষী ও সমাজনেতা।

প্রতিষ্ঠাতামন্ডলী

১। শায়খুল ইসলাম আল্লামা যফর আহমদ উসমানী রহ.
জন্মঃ ১৮৯২ খ্রি. / মৃত্যুঃ ১৯৭৪ খ্রি.

২। মুজাহিদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ.
জন্মঃ ১৮৯৮ খ্রি. / মৃত্যুঃ ১৯৬৭ খ্রি.

৩। আমীরে শরীয় হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুযূর রহ.
জন্মঃ ১৯০১ খ্রি. / মৃত্যুঃ ১৯৮৭ খ্রি.

৪। রইসুল মুফাসসিরীন হযরত মাওলানা মুফতী দ্বীন মুহাম্মদ খান রহ.
জন্মঃ ১৯০০ খ্রি. / মৃত্যুঃ ১৯৬৮ খ্রি.

বাংলাদেশে দরসে হাদীসের সূচনা

বাংলাদেশে ইলমে হাদীসের প্রাতিষ্ঠানিক সূচনা শুরু হয় ৬৬৮ হিজরী/১২৭০ খ্রিস্টাব্দে সোনারগাঁয়ে হযরত শাহ শরফুদ্দীন আবু তাওয়ামা রহ.-এর মাধ্যমে, যেখানে তিনি প্রায় ৪৫ বছর হাদীসের দরস দেন। পরবর্তীতে শায়খ তাকী রহ. ও অন্যান্য ওলামাদের ব্যক্তিগত উদ্যোগে হাদীসচর্চা চলতে থাকে।

১৩২৬ হিজরীতে চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কুতুবে সিত্তাহসহ বিভিন্ন কিতাবের প্রাতিষ্ঠানিক দরস শুরু হয়, যা পরবর্তীতে জামিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী নামে পরিচিত হয়।

এরপর ঢাকায় ইসলামিয়া মাদরাসা, ১৩৩২ হিজরীতে বড়কাটারা মাদরাসা এবং ১৩৭০ হিজরী/১৯৫০ সালে লালবাগ জামেয়ার দরসে হাদীসের সূচনার মাধ্যমে রাজধানীতে হাদীসশিক্ষার ধারাবাহিকতা গড়ে ওঠে।

একজন আলেমের পরিচয়

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণের ইচ্ছা করেন, তিনি তাকে দ্বীন ইসলামের জ্ঞান দান করেন।

  • বিশিষ্ট সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. একজন আলেমের পরিচয় তুলে ধরে বলেন:

العالم يعرف بليله اذا الناس نائمون وبنهاره اذا الناس مفطرون و ببكائه اذا الناس يضحكون و بصمته اذا الناس يخوضون و بخشوعه اذا الناس يختالون و بحزنه اذا الناس يفرحون

  • নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: তুমি হয়ত আলেম হও অথবা তালিবে ইলম হও অথবা মনোযোগ সহকারে ইলম শ্রবণকারী হও অথবা ইলম ও আলেমদের মহব্বতকারী হও; পঞ্চম প্রকার হয়ো না।



দ্বীনি শিক্ষায় নিজেকে আলোকিত করুন

লালবাগ জামিয়ায় মক্তব বিভাগ থেকে শুরু করে ইফতা বিভাগ পর্যন্ত অর্থাৎ কওমী শিক্ষা সিলেবাসের সর্বপ্রথম স্তর থেকে সর্বশেষ স্তর পর্যন্ত সুসংগঠিত ও ধারাবাহিক পাঠদানের ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ! পূর্ণাঙ্গ দ্বীনি শিক্ষা, আদর্শ ও যোগ্য আলেম তৈরিতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইফিতা বিভাগ

হিফজ বিভাগ

ওয়েবসাইট তৈরির কাজ চলমান রয়েছে।

AA

CEO, Greenprint